সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

 যদি আপনি এখনো ১০–১১ বছরের পুরনো কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অনেক পুরনো স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না। মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলোর জন্য সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।


কোন ফোনগুলো ঝুঁকিতে?
যেসব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সন চলছে, সেগুলোতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের সব ভার্সনের ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। ফলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পুরনো ফোনে এই অ্যাপটি অচল হয়ে পড়বে।

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?
হোয়াটসঅ্যাপ নিয়মিত তাদের ফিচার, ইউজার ইন্টারফেস এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে। নতুন AI-ভিত্তিক ও আধুনিক ফিচার চালাতে উন্নত হার্ডওয়্যার প্রয়োজন। ব্যবহারকারীদের নিরাপত্তা ও পারফরম্যান্স নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যবহারকারীদের করণীয় কী?
যারা এখনো পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন ডিভাইসে আপগ্রেড করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ৮ সেপ্টেম্বরের আগে অবশ্যই হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ চ্যাট ও মিডিয়া ফাইল ব্যাকআপ বা অন্য ডিভাইসে স্থানান্তর করে নেওয়া উচিত। কারণ নির্ধারিত সময়ের পর পুরনো ফোনে থাকা সব ডেটা স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।

সেপ্টেম্বরের পর থেকে হোয়াটসঅ্যাপ কেবল অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী ভার্সন চালিত ডিভাইসেই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ঢাকায় প্রথম নারী এসপি শামীমা পারভীন, সঙ্গে আরও ১১ কর্মকর্তার পদায়ন

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال